নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতির স্বীকার ১২০টি পরিবারের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের অর্থায়নে ও জেলা পরিষদের সদস্য হা-মীম কায়েস বিপ্লব এর সার্বিক তত্ত্বাবধানে নাগরপুরের যুবলীগ নেতারা।
টাঙ্গাইল জেলা পরিষদের সদস্যের সার্বিক তত্ত্বাবধানে নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আহাম্মেদ শাহীনের নির্দেশনায় সিনিয়র যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজ বংশী পিন্টু ও যুগ্ম আহবায়ক মো. শাহিনুর রহমান উপজেলার সহবতপুর, ভারড়া ইউনিয়নের ১২০টি পরিবারের কাছে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
পিন্টু বলেন, কাজ বন্ধ থাকায় খুব কষ্টে জীবন ধারণ করছে নিম্ন আয়ের মানুষরা। কাজ বন্ধ হয়ে পরিস্থিতির স্বীকার নিম্ন আয়ের এমন ১২০ টি পরিবারের কাছে জেলা পরিষদের এই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আমরা তাদের মুখে হাসি ফোঁটাতে চেষ্টা করেছি। এদের প্রত্যেককে চাউল, ডাউল, তেল, পেঁয়াজ, আলু ও মাস্ক দেয়া হয়।
এর আগে আমরা নিজেদের অর্থায়নে নাগরপুর ইউনিয়নের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, সমাজের সামর্থবান, বিত্তশালী সবার উচিত করোনা পরিস্থিতির স্বীকার এসব লোকজনের পাশে দাঁড়ানো।