Sunday, November 8

নাগরপুরে পুলিশের অভিযানে আতঙ্কে এলাকাবাসী

0

নাগরপুর প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে পুলিশের অভিযানে আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসী। জানা যায় গত ১৮ নভেম্বর বেলা ১০ ঘটিকার সময় নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শাহালমকে কেন্দ্র করে বিরোধ মীমাংসার লক্ষ্যে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের সভা কক্ষে সকল ইউ.পি. সদস্য সহ এলাকার বিশেষ ব্যক্তিবর্গদের নিয়ে এক শালিশী বৈঠকের আয়োজন করা হয়। উক্ত শালিশ চলাকালিন সময়ে এলাকার কিছু সংখ্যক ঊশৃংখল জনতা লাঠি ও ঝাড়– নিয়ে ইউনিয়ন পরিষদ ঘেরাও সহ বিচারকদের বিরুদ্ধে ঝটিকা মিছিল করে। এ সময় ধুবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিচারকদের নিরাপত্তার জন্য পুলিশী সহায়তা চাইলে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে চেয়ারম্যান বাদী হয়ে ইউনিয়ন পরিষদের আনুমানিক ৩০ হাজার টাকা সমমুল্যের সরকারি আসবাবপত্র ভাংচুরের অভিযোগ এনে ৩৯ জনের নাম সহ অজ্ঞাতনামা আরও ১১০ জনকে আসামী করে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশ ধুবড়িয়া মুন্সিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে শহিদুলকে গত ১লা ডিসেম্বর সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটের সময় তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে এবং থানায় নিয়ে জিজ্ঞাসা বাদের পর ছেড়ে দেয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.