Sunday, August 16

নাটোরের নিজের খুনের নাটক সাজিয়ে পালানো গৃহবধূ প্রেমিকসহ গ্রেফতার

0

জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে নিজেকে খুনের নাটক সাজিয়ে প্রেমের টানে পালানো গৃহবধূ মুক্তিকে প্রেমিকসহ ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য জানান।

প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, ৬/৭ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়াইগ্রামের গৃহবধূ মুক্তির সাথে ময়মনসিংহের বাসিন্দা আবিদের পরিচয় হয়। পরে মুক্তি বিবাহিত হলেও তা গোপন রেখে আবিদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে তারা দু’জন পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। পালানোর ৩/৪ দিন আগে মুক্তি নিজেই তাকে হত্যা করা হয়েছে এমন ভঙ্গিমায় কয়েকটি ছবি তুলে মোবাইলে এডিট করে রাখে। পরে সে বাড়ি থেকে পালিয়ে যাবার পর ছবিগুলো তার স্বামীর ভাইয়ের স্ত্রীর (জা) মোবাইলে পাঠায়। সেই সাথে একটি ক্ষুদে বার্তায় লেখে ‘মুক্তিকে হত্যা করা হয়েছে। তার লাশ খুঁজে নে’। এতে করে মুক্তির বাবার বাড়ী ও তার স্বামীর পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। সবাই আতংকগ্রস্থ হয়ে পড়েন। পরবর্তীতে গত ১১ মে তার স্বামী নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে নাটোর পুলিশের একটি চৌকষ দল তথ্যপ্রযুক্তি এবং ময়মনসিংহ পুলিশের সহায়তায় কথিত ভিকটিম মুক্তি এবং তার প্রেমিক আবিদকে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় নিজেকে সবার কাছ থেকে আড়াল করতেই খুনের নাটক সাজিয়েছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে মুক্তি। পরে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.