Saturday, November 7

নানা আয়োজনের মদ্যদিয়ে পার্বতীপুরে “সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম” প্রতিষ্ঠা বার্ষিকি পালন

0

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: “অবসান হোক বৈষম্যের” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজেনের মধ্যদিয়ে পালিত হয়েছে দেশের অন্যতম সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল “সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম” এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকি।

১৭ ডিসেম্বর রোববার প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় একটি বর্নাঢ্য র‌্যালী কেন্দ্রীয় শহীদ মিনার হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ক্রাইম রিপোর্টার এ্যাসোসিয়েশন, পার্বতীপুর এর নিজ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার ম্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন, ক্রাইম রিপোর্টার এ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক জনতার পার্বতীপুর প্রতিনিধি মোঃ মিজানর রহমান মিজান, সধারণ সম্পাদক ও দৈনিক খবরের প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মুসলিমুর রহমান, দৈনিক সমকালের প্রতিনিধি মাহমুদুর রহমান, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এম এ জলিল সরকার, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি সোহেল সানী, চ্যানেল এস টেলিভিশন ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কমের পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে। বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে প্রকাশের জন্য এসময় বক্তারা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন দীর্ঘায়ু কমনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.