Monday, September 7

নারায়ণগঞ্জে সড়ক দর্ঘটনায় নিহত ২, আহত ৫

0

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বুধবার(২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা নৌবাহিনীর ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফতুল্লার আলীগঞ্জের মৃত মোকলেছ শেখের ছেলে মোতাচ্ছের (৫০) ও আলী হোসেন (৫০)। এ ঘটনায় আহত শ্রী শুভ বাড়ৈ (৪০), মিম আক্তার (১৮) ও আয়েশাকে (১১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে আনন্দ পরিবহনটি, যার নং- নারায়ণগঞ্জ-ব-১১-০০৫০ ঢাকা যাচ্ছিল। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা নৌবাহিনীর ক্যাম্পের সামনে নারায়ণগঞ্জগামী ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাকের যাত্রী নিহত হন। এ সময় গাড়িতে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই মঈনুল হোসেন জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আনন্দ পরিবহন ও তার চালক সোহাগকে আটক করা হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.