Sunday, August 23

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মমতার মানববন্ধন

0

ইব্রাহিম হোসেন রাকিব : এমজেএফ ও ডিএফআইডি এর সহায়তায় মমতা’র পরিচালনাধীন চট্টগ্রাম শহরের গার্মেন্ট্স নারী শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ উন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নূলক কর্মসূচি (ডিএসআরডাব্লিউআইএস) প্রকল্পের আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে ২৭ই নভেম্বর বিকেলে বুধবার মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অভিমত ব্যক্ত করেন চসিক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, মমতার উপদেষ্টা পরিষদের সভাপতি ও সাবেক সাংসদ সাবিহা মুছা, মমতা’র কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মনসুর মাসুদ, সদস্য পূরবী দাশ গুপ্তা, সাধারন পরিষদের সদস্য লায়লা আরজুমান্দ বানু, বিশিষ্ট নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, এলপিডিসির সভাপতি কামাল উদ্দিন, ৪৩নং আমিন শিল্পাঞ্চল যুবলীগের সদস্য মোঃ রাজীব চৌধুরীসহ অন্যান্য সংস্থাসমুহের নেত্রীবৃন্দ।
মমতা’র প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক তৌহিদ আহমেদ প্রমুখ। বক্তারা মানব বন্ধনে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের সামাজিক- অর্থনৈতিক উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও সকল প্রকার নির্যাতন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে, নারী ও শিশু নির্যাতনরোধে মমতা’র কার্যক্রম প্রশংসনীয়। নারী ও শিশু নির্যাতন রোধে সরকার সবসময় গুরুত্ব প্রদান করে আসছে এবং সেই অনুযায়ী বিভিন্ন কর্মসূচি ও নীতিমালা বাস্তবায়ন করছে সরকার। যার সুফল ইতোমধ্যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.