নিখোঁজ স্কুলছাত্রী মরদেহ উদ্ধার

0

নিখোঁজ স্কুলছাত্রী উত্তরা চাকমার (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। রাঙামাটির বরকল উপজেলায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে গত শুক্রবার (১২ জানুয়ারি) সকালে একটি লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন যাত্রীসহ নৌকাটি কাপ্তাই হ্রদে ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে যেতে পারলেও স্কুলছাত্রী উত্তরা চাকমা পানিতে ডুবে যায়।

আজ রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথছড়া এলাকায় উত্তরা চাকমার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

উত্তরা চাকমা রাঙামাটি জেলা শহরের ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ আহমেদ ভূঁইয়া জানায়, আজ (রোববার) সকাল ৯টার দিকে জগন্নাথছড়া এলাকায় মরদেহটি ভেসে উঠে। পরে সেটি উদ্ধার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.