Tuesday, August 11

নোরা ফাতেহি করোনায় আক্রান্ত

0

বলিউড তারকা নোরা ফাতেহি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

নোরা তার ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, কোভিড বিধি মেনে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি আইসোলেশনে রয়েছেন। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন।

করোনায় আক্রান্ত হওয়ার পর বিছানা থেকে একদমই উঠতে পারছেন না তিনি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছেন নোরা।

এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) অর্জুন কাপুর, খুশি কাপুর এবং অংশুলা কাপুরের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তার কয়েক দিন আগেই আক্রান্ত হয়েছিলেন কারিনা খান এবং অমৃতা অরোরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.