Sunday, August 16

পঞ্চগড়ে বন্ধুর ছুরির আঘাতে বন্ধু খুন

0

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পরকীয়ার জেরে বন্ধুর ছুরির আঘাতে জহুর আলী (৫৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

২ জুলাই বৃহস্পতিবার ভোরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে এই ঘটনাটি ঘটে।
নিহত জহুর আলী জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের মৃত দিদার আলীর ছেলে। সে বাংলাবান্ধা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসা থেকে পাথর শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর ৪টায় তার বন্ধু ইদ্রীস পরকীয়ার জেরে বাড়িতে জহুর আলীকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে জহুর আহত হয়ে চিৎকার করলে প্রতিবেশী লোকজনের সহযোগীতায় তাকে আহত অবস্থায় ভোর ৫টায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরুত্বর হওয়ায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে রাস্তায় সে মারা য়ায়।

এদিকে পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ছুটে যায়। নিহতের প্রাথমিক সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত আবু সাঈদ পরকীয়ার জেরে বন্ধুর ছুরির আঘাতে ওই পাথর শ্রমিকের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে বন্ধু ইদ্রীস সহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.