রাব্বী হোসাইন , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় করোনা ভাইরাস সংক্রামন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রসাশন আরও কঠোর অবস্থানে।
বুধবার (২৯ই এপ্রিল) উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো: লিটন সরকার সকাল থেকে নজিপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় জনসমাগম ঠেকাতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীসহ অভিযান পরিচালনা করেন। এই সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ।
নওগাঁ জেলা জুড়ে ১৭ জন করোনায় আক্রান্ত হওয়ায় পত্নীতলা উপজেলা প্রসাশন পত্নীতলাবাসীদের আরও বেশি সচেতন ও সাবধান হওয়ার জন্য আহবান করেছেন। এসময় বিনা কারণে বাহিরে ঘুরাঘুরি না করে ঘরে থাকার নির্দেশ দেন এবং সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ব্যবসায়িদের জরিমানা আদায় করেন ।