Thursday, August 20

পত্নীতলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকার-বেসরকারি ভবনে জাতীয় উত্তোলন এবং তোপধ্বনী কেক কাটানো, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টায় উপজেলা আ’লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নজিপুর পৌর শহরের সরদার পাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার, ইউএনও লিটন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা ও আব্দুল আহাদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী প্রমুখ।
অপরদিকে, দুপুরে প্রতিটি মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাত এবং প্রতিটি মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.