পত্নীতলায় বাসর রাতেই আত্মহত্যার অভিযোগ!

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বাসর রাতেই কীটনাশক বিষ পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে আবু বক্কর সিদ্দিক নামের এক যুবকের। এটি আত্মহত্যা নাকি হত্যা প্রশ্ন এখন জনমনে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার, হাসপাতাল ও থানা সুত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর বুধবার পারিবারিক ভাবে বিয়ে করেন উপজেলার ষাঁড়ল-শংকরপুর গ্রামের খাদেমুল ইসলামের পুত্র ও কীটনাশক কোম্পানিতে কর্মরত আবু বক্কর সিদ্দিক (২৮)। আনুষ্ঠানিক ভাবে উপজেলার দিবর ইউনিয়নের বনগ্রামে বিয়ে করেন ও নববধূকে নিয়ে রীতি অনুযায়ী নিজ বাড়ি ফেরেন সন্ধ্যায়। অপেক্ষা রাতে বাসর…। চলছে আনন্দ ঘন পরিবেশও ওই পরিবারে। আবু বক্করের বিবাহ্-বাসর রাত। আর ঘুম নেই পাড়া-পড়শীর যেন ! রাত্রি দেড়টা। আবু বক্কর বাসর ঘর থেকে বাড়ির বাহিরে যান। ফের ফিরেন বাসর ঘরে আধা ঘন্টা খানেকের মধ্যেই। নববধূর চিল্লা-চিল্লিতে আবু বক্করের পরিবারসহ আশে-পাশের প্রতিবেশিরা ছুটে আসেন। আবু বক্করের মুখে বিষের গন্ধ। মুখ দিয়ে বের হচ্ছে ফেনা। এমন রহস্যজনক অবস্থায় আহত আবু বক্করকে তাৎক্ষণিক ভাবে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো রাত পৌণে ৪টার দিকে নেয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরহ চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোঘণা করেন। এখন ওই পরিবারে চলছে শোকের মাতম।

এ বিষয়ে জানতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহার ইসলামের সাথে বৃহস্পতিবার বিকেল পৌণে ৫টার দিকে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, অপমৃত্যু মামলা হয়েছে ও নিহতের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.