পত্নীতলায় বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম লিটনের আহবানে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডের ধামইর রোডে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানের ম পুলিশ পন্ড করে দেয়। পরে নজিপুর বাসস্ট্যান্ডের বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

৩১ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার আমাইর ইউনিয়নের বন্য দুর্গত এলাকার মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে থানা বিএনপির সভাপতি মাসুদ করিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, নাটোর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সামছুল ইসলাম রণি, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল বারী, নজিপুর পৌরসভার সাবেক মেয়র ও নজিপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, নজিপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান, থানা যুবদলের সভাপতি ও নজিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, নজিপুর পৌর বিএনপির দফতর সম্পাদক ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এজেড মিজান, আমাইর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রকিব প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি ও সাবেক ছাত্রনেতা ভিপি আবু তাহের চৌধুরী মন্টু, নজিপুর পৌরসভার কাউন্সিলর আপেল মাহমুদ, আমাইর ইউপির বিএনপি নেতা আব্দুর সবুরসহ অত্র এলাকাবাসী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.