Sunday, August 23

পত্নীতলায় স্কাউট’র করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় উপজেলা স্কাউট এর পক্ষে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক প্রায় এক হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলা সদর নজিপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড, চকনিরখীন মোড় ও মধইল চারমাথায় এ প্রচারাভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন স্কাউট শিক্ষক নেতা শরিফুল ইসলাম, সরকারি প্রধান শিক্ষক ইউনুছার রহমান, স্কাউট শিক্ষক আহমেদ বেলাল, রবিউল ইসলাম প্রমুখ। উক্ত লিফলেট বিতরণে সহযোগিতায় ছিলেন নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউটার দুর্জয় ও তার দল, চকনিরখিন উচ্চ বিদ্যালয় এর স্কাউট দল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.