পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মানবিক সহায়তায় এগিয়ে এলো গুইমারা রিজিয়ন

0

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মানবিক সহায়তায় এগিয়ে এলো গুইমারা রিজিয়ন কমান্ডার। বাংলাদেশ সেনবাহিনীর মানবিক সহায়তার চলমান ধারাবাহিকতায় ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জনকল্যাণূলক কর্মসূচির বহিঃপ্রকাশ হিসেবে ১৭ এপ্রিল (সোমবার) সকাল থেকেই রামগড় উপজেলার থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, মানিকছড়ি উপজেলার বড়পিলাক বাজার মাঠ, এবং গুইমারা উপজেলার বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়ন এর আয়োজনে ৬০০ স্থানীয় জনসাধারণ পরিবারের মাঝে সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, ডাল, সাধারণ চাল, আলু, পিয়াজ, চিনি , তৈল, লবন, সেমাই, লুডুলস্, গুড়ো দুধ, মুরগী এবং পোলাও মুরগি রান্নার মসলাসহ যাবতীয় উপকরণ প্রদান করা হয়। ঈদ উপহার সামগ্রী অসহায়, দুস্থ, অচল পরিবারের কাছে গুইমারা রিজিয়ন নিজে পৌঁছে দেন এবং অন্যান্য জায়গায় পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেন।
এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি, কমান্ডার, ২৪ আর্টিলারি ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার। এছাড়াও উক্ত অনুষ্ঠানে জিএসও-২ (ইন্ট), গুইমারা রিজিয়ন এবং গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন স্হানীয় জনপ্রতিনিধি গনরা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। তিনি এ সময় পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বত্র জনসাধারণকে আহবান জানান । এছাড়াও মাননীয় সেনাবাহিনী প্রধানের ঈদ উপহার সামগ্রী গ্রহনে আগত জনসাধারণকে শুভেচ্ছা জানান। বক্তব্য সমাপনান্তে প্ৰধান অতিথি কর্তৃক মাননীয় সেনাবাহিনী প্রধানের ঈদ উপহার প্রদান করেন। গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে। ঈদ উপহার সামগ্রী পেয়ে স্হানীয় উপজাতিয় ও বাঙালীরা তাদের খুশির আনন্দ সাংবাদিকদের কাছে প্রকাশ করে বলেন এই ঈদের আনন্দ যেনো ভাগাভাগি করে নিলো, সেনাবাহিনী ধর্ম বর্ণ নিমিষেই সবসময় সবার পাশে থাকেন।।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.