Tuesday, August 18

পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা নাদিম আলী সানির উদ্যোগে ৬০ পরিবারের মাঝে উপহার বিতরণ

0

প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের ঘোষিত লকডাউনে থাকা ৬০ পরিবারকে উপহার ( খাদ্য সামগ্রী) দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা নাদিম আলী সানি।

তিনি বলেন, আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে মানবতার সেবায় মানুষের পাশে দাড়াতে চেষ্টা করেছি। ইতিমধ্যে ৬০ পরিবারের মাঝে উপহার (খাদ্য সামগ্রী) পৌঁছে দিয়েছি।

এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে এলাকার বিত্তশালীদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানায়, করোনা ভাইরাসের সংক্রমন থেকে নিজে বাঁচতে এবং পরিবারকে বাঁচাতে সরকারের নিদের্শনা মেনে অবশ্যই বাড়িতে অবস্থান করতে হবে,সামাজিক দুরত্ব নিশ্চিত করার মাধ্যমে করোনার ভয়াবহ প্রকোপ থেকে পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.