Sunday, October 25

পাকিস্তানে বাতিল করা হলো অটোমেটিক অস্ত্রের লাইসেন্স

0

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অটোমেটিক অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে। গত সপ্তাহে এক নির্দেশনার মাধ্যমে অনুমোদনবিহীন বোরের অস্ত্রের লাইসেন্সগুলো অবৈধ বলে ঘোষিত হয়েছে। ডনের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়।

প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী সব ধরনের অটোমেটিক অস্ত্র নিষিদ্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে এ ঘোষণা আসল।

ওই নির্দেশনায় বলা হয়, ইতিমধ্যে যাদের কাছে অটোমেটিক অস্ত্র রয়েছে, তারা জেলা প্রশাসকের কাছে তাদের অস্ত্র জমা দিয়ে পরিবর্তে সেমি-অটোমেটিক অস্ত্র নিতে পারেন। কিংবা নিয়ে নিতে পারেন ৫০ হাজার রুপি। সদ্য সিষিদ্ধ ঘোষিত অটোমেটিক অস্ত্রের মালিকরা ২০১৮ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সময় পাবেন। এরই মধ্যে অস্ত্র জমা দিয়ে সেমি-অটোমেটিক অস্ত্র কিংবা নগদ অর্থ বুঝে নিতে পারবেন।

আগস্টে দেশের ন্যাশনাল অ্যাসেমব্লিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বক্তব্য তিনি জানিয়েছিলেন, এই পৃথিবীতে একটি দেশও নেই যেখানে নাগরিকদের জন্যে অটোমেটিক রাইফেল বৈধ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে পার্লামেন্ট থেকে বাইরে গেলেই নাগরিকদের বিশাল একটি দল পাওয়া যাবে যাদের কাছে এই ভয়ংকর অস্ত্র রয়েছে।

তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমার মন্ত্রিপরিষদ অনুমোদন দিলে এসব অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেডারেল গভর্মেন্ট এসব অস্ত্র নির্দিষ্ট সময় পর বাজেয়াপ্ত করা হবে। বিনিময়ে সেমি-অটোমেটিক অস্ত্র কিংবা অর্থ ফেরত দেওয়া হবে।
সূত্র : ডন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.