লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে সৈকত সরকার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বাউরা এলাকার জমগ্রাম সরকারটারী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সৈকত ওই এলাকার আব্দুল হামিদ সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু সৈকত। এ সময় সবার অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাউরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।