Sunday, August 16

পাটগ্রামে ভাইস চেয়ারম্যানের গাড়ীতে আগুন

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তারের ব্যক্তিগত গাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাতে ওই উপজেলার পোষ্ট অফিস এলাকায় তার ব্যবহৃত প্রাইভেট কারে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দৃর্বৃত্তরা।

পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার জানান, মধ্য রাতে একটি ছেলে বাসার সামনে চিৎকার করেন বলেন, আপনাদের গাড়ীতে আগুন ধরেছে। পরে আমরা গিয়ে আগুন নিভিয়ে বাসায় চলে আসি। আধা ঘন্টা পর পাশের বাসার লোকজন ফোন করেন আপনাদের গাড়ীতে আবারও আগুন ধরেছে।

পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। সর্ম্পুণ গাড়ী পুড়ে গেছে। আমার গাড়ীতে ব্যাটারী বা গ্যাসের ডিলিন্টার ছিলো না। কেউ পরিকল্পিত ভাবে দুই বার গাড়ীতে আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টি রাতেই স্থানীয় প্রশাসককে অবগত করেছি। খবর পেয়ে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাটগ্রামের ইউএনও মশিউর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.