পাবনায় প্রধানমন্ত্রীর শুভাগমন উপলক্ষ্যে সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0

পাবনায় জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : আগামী ১৪ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পাবনার জনসভা সফল করার উপলক্ষে পাবনা জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি তানভীর ইসলাম জয়, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, সদস্য ইসতিয়াক আহমেদ।

পাবনা জেলা সেচ্ছাসেবক লীগের আহŸায়ক ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্ল¬াহ হোসেন শহিদ, সদর উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পাবনা জেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুইট, সদস্য সচিব ফাহিমুল কবির শান্ত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, সাবেক সভাপতি ইঞ্জি. রুহুল আমিন, ভিপি মুহা. আব্দুল আজিজ প্রমূখ।

এসময় জেলা আওয়ামী লীগের উপদেস্টা বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, শহিদুল্লাহ হোসেন শহিদ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, শ্রম সম্পাদক সরদার মিঠু আহমেদ, সাবেক ছাত্রনেতা এড. তৌফিক ইমাম খানসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার প্রত্যয় ব্যক্ত করেন জেলা সেচ্ছাসেবক লীগের নেতারা। এসময় জনসভা সফল করার জন্য বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.