Saturday, August 15

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরকে হেলিকপ্টারে করে সিএমএইচে নেয়া হয়েছে

0

বান্দরবান প্রতিনিধি: করোনায় আক্রান্ত হওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান থেকে হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেয়া হয়েছে। আজ রবিবার (০৮ জুন) বেলা ১১ টার দিকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে তাকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। এসময় পার্বত্যমন্ত্রীর সাথে ছিলেন তার ছেলে রবিন বাহাদুর।

পার্বত্যমন্ত্রী তার নিজ বাসভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ০৩ জুন নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে পরীক্ষার জন্য পাঠানো হলে শনিবার (০৬ জুন) রিপোর্টে বান্দরবান জেলায় নতুন করে ৯ জনের করোনার পজিটিভ আসে। তাদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরসহ জেলা সদরে ৫ জন, রুমা উপজেলায় ৩ জন ও নাইক্ষ্যংছড়ি উপজলায় ১ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.