কিকিউ মার্মা, বান্দরবান : পাহাড়ে সবার সহাবস্থান ও সমানাধিকারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সদ্য গঠিত হওয়া পার্বত্য নাগরিক পরিষদ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি ও স্থানীয়রা অংশ নেন।
বক্তব্য রাখেন জেলা আওয়ীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান, আলীকদম উপজেলার চেয়ারম্যান আবুল কালাম ও মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার শিরীন সহ অনেকে।
বক্তারা বলেন, পাহাড়ে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য পার্বত্য শান্তি চুক্তি করা হয়েছিল। কিন্তু এখনও গুম, খুন ও অপহরণের শেষ নেই। শান্তি চুক্তি বাস্তবায়নের পাশাপাশি কিছু ধারা বাতিলের দাবি জানান বক্তারা।