Monday, August 17

পীরগঞ্জে প্রতিপক্ষের অতর্কিত সন্ত্রাসী হামলায় নারীসহ আহত-৬

0

পীরগঞ্জ, রংপুরপ্রতিনিধি : রংপুরেরপীরগঞ্জর ভেন্ডাবাড়ী ইউনিয়নের পাকুরিয়া গ্রামে বাড়ীর সীমানাকে কেন্দ্র করে প্রতি পক্ষের অতর্কিত সন্ত্রাসী হামলায় নারীসহ একই পরিবারের ৭ জন গুরুতর আহত।  ৮ এপ্রিল বেলা ২টায় এ হামলার ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত মকবুল হোসেন ড্রাইভার এর ছেলে শাহানুর আলম বাবু উক্ত সয়ম নিজ বাড়ীর সীমানায় বেড়ার কাজ করছিল। এ সময় সীমানা নিয়ে পুর্ব শত্রুতার জেরধরে একই গ্রামের এহসান মিয়ার ছেলে আনারুল মিয়া (৪০), মফা মিয়ার ছেলে মুন্জুর মিয়া (২৭), তোফা মিয়ার ছেলে আশিকুল (২৫), ছবির উদ্দিনের ছেলে রোস্তম আলী (৪৫), নুর ইসলামের ছেলে শফি মিয়া (২৫) সহপ্রায় ১৫ থেকে ১৬ জন ব্যাক্তি বাবুকে প্রানে শেষ করারউদ্দেশেঅতর্কিতসন্ত্রাসীহামলাচালায়।

এ সময় বাবুরআত্মচিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদের উপরেও হামলা চালানো হয়। হামলায় শাহানুর আলম বাবু (৪৩), সুমি আক্তার (৩০), লাজুক মিয়া (২৬), জেন্নাতুননেছা (৫০), সাহাজাদী বেগম (৪৫) ও ফারহানা বেগম (৩৫) গুরুতর আহত সহ ঘটনা স্থলে ৩ জনসংজ্ঞা হারিয়ে ফেলে। পরে গ্রামবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার পুর্বক চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। এদেরমধ্য সুমি বেগম ও লাজুকমিয়ার অবস্থা আশংকাজনক। এব্যাপারে পীরগঞ্জ থানার ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি আপাততএকটি অভিযোগ দায়ের হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.