পীরগঞ্জে ১৯ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

0

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি **- রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ আজ ২ রা জুন ১৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বড় আলমপুর ইউনিয়নের বাসপুকুরিয়া গ্রামের মৃত মহাসিন আলিফ এর পুত্র আমিনুল ইসলাম (২৭) নিজ বাড়িতে কৌশলে মাদক বিক্রি অবস্থায় সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার এস আই মাহবুবুর রহমানের নেতৃত্বে এস আই মাসুদুর রহমান, এসআই লোকের চন্দ্র দাস, এএসআই জোবেদ আলী, আশরাফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় রাত্রিকালীন রন পাহারা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত আসামির বাড়িতে মাদক বেচাকেনা চলছে। বিষয়টি অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম সাহেবকে অবগত করে তার নির্দেশক্রমে উক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে ১৯ বোতল ফেনসিডিল সহ মাদক বিক্রেতা আমিনুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে পীরগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। এই বিষয়ে মুঠোফোনে অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন আমার কর্ম এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.