Friday, November 6

পুঠিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

0

মোহাম্মাদ আলী, পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার বাশপুকুর উত্তরপাড়া গ্রামের রিংকি খাতুন(১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৫টা সময় এঘটনা ঘটে বলে পুঠিয়া থানা অফির্সাস ইনচার্জ সায়েদুর রহমান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন। নিহত ঐ ছাত্রী উপজেলার বাশপুকুর উত্তরপাড়ার মৃতঃ আঃ রাজ্জাকের মেয়ে সে এবার শিবপুর হাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করত।

এলাকাবাসী জানায়, বুধবার বিকালে প্রতিবেশীরা বাড়ির ছাদে প্রয়োজনীয় কাজ করতে গিয়ে দেখতে পায় রিংকি তার ঘরের বারান্দায় ঝুলে আছে। প্রতিবেশী চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে পুলিশ ।

নিহতের মা সাবিনা বেগম জানায়, আমি প্রতিদিনের মত বুধবার সকালে বানেশ্বরে একটি ক্রিম ফ্যাক্টরিতে কাজ করতে চলে যায়। স্কুল ছুটি থাকায় ও বাড়িতে অন্য কেউ না থাকায় বাড়িতে সে একাই থাকতো। কিন্তু বিকালে খবর পায় যে, মেয়ে বাড়ির বারান্দায় ওড়ণা পেচিয়ে ঝুলে আছে। তার মৃত্যুর সঠিক কোন কারণ পাচ্ছি না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.