Tuesday, November 3

পুঠিয়ায় দুই ইউপিতে আ’লীগের প্রার্থীর জয়লাভ

0

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়লাভ করেছে।

উপজেলা নির্বাচন অফিসর ও রিটানিং অফিসার মোঃ জয়নুল আবেদীন জানান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৪ নং ভালুকগাছি ইউপিতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ তাকবির হাসান (নৌকা) প্রতিকে ১ হাজার ৪ শত ৫৮ ভোটের ব্যবধানে ৯ হাজার ৭ শত ৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ›িদ্ব বিএনপি মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম (ধানের র্শীষ) প্রতিক নিয়ে ৮ হাজার ২ শত ৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে শাহজাহান আলী (আনারস) প্রতিকে ১ হাজার ৪ শত ৩০ ভোট, মাইনুল ইসলাম তোতা (মোটরসাইকেল) প্রতিকে ৩২ ভোট, মুনজুর রহমান (চশমা) প্রতিকে ১ হাজার ৪০ ভোট এবং নাজমুল গনি (পিন্টু) (ঘোড়া) প্রতিকে ৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হলেন যারা- সংরক্ষিত-১ এ মোসাঃ বীনা পারভিন, সংরক্ষিত-২ এ মোছাঃ খাদিজা, সংরক্ষিত-৩ এ মোছাঃ লতিফা বিবি।

৯ টি ওয়ার্ডে সাধারণ সদস্য নির্বাচিত হলেন যারা যথাক্রমে- মোঃ মাসুদুল হাসান, মোঃ আব্দুর রহমান মোল­াহ, মোঃ আনিছুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোঃ আনিছুর রহমান, মোঃ আবু সায়েম সারোয়ার, মোঃ জুয়েল রানা এবং মোঃ সাত্তার মন্ডল।

অপরদিকে একই উপজেলার ৫ নং শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন মুকুল (নৌকা) প্রতিক নিয়ে ৪ হাজার ৮ শত ৯১ ভোটের ব্যবধানে ১৩ হাজার ৩ শত ৩০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ›িদ্ব বিএনপি মনোনীত প্রার্থী আবু হায়াত মোহাঃ আসাদুজ্জামান (ধানের র্শীষ) প্রতিকে ৮ হাজার ৪ শত ৩৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ওয়ার্কস পার্টির প্রার্থী আজহারুল ইসলাম (হাতুর) প্রতিকে ৬ শত ৮৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হলেন যারা- সংরক্ষিত-১ এ মোসাঃ জাহানারা বিবি, সংরক্ষিত-২ এ মোছাঃ কমেলা বেগম, সংরক্ষিত-৩ এ মোছাঃ শেফালী বেগম।

৯ টি ওয়ার্ডে সাধারণ সদস্য নির্বাচিত হলেন যারা যথাক্রমে- মোঃ কামাল উদ্দিন, মোঃ আঃ মোতালেব, মোঃ হাফিজুর রহমান, মোঃ মোস্তাসিন বিল­াহ, মোঃ ফারুক, মোঃ আবুল কাশেম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাজাহান মন্ডল এবং আলী আহম্মেদ।
উলে­খ্য, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার এই দুই ইউপিতে দীর্ঘ ১৫ বছর পর ২৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়।

নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়, এই দুইটি ইউপি নির্বাচনের ভালুকগাছিতে ১২টি ভোটকেন্দ্রে ২৫ হাজার ৭ শত ৪০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ ৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত আসন ১০জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে।

অপরদিকে শিলমাড়িয়া ইউপিতে ১১টি ভোটকেন্দ্রে ২৮ হাজার ৭ শত ২১ জন ভোটার তারেদ ভোটাধিকার প্রয়োগ করে। এতে আওয়ামীলীগ, বিএনপি ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত আসনে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.