পুরো হাতে চামড়া পেল মুক্তামনি

0

মুক্তামনির হাতের বাকি ৫০ শতাংশ অংশের চামড়া প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকালে চামড়া প্রতিস্থাপন করা হয়। পুরো হাতে চামড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

এর আগে গত ১০ অক্টোবর প্রথমবারের মতো মুক্তামনির অর্ধেক হাতে চামড়া লাগানো হয়েছিল। বাকি অংশের চামড়া দুই সপ্তাহ পরে লাগানোর কথা থাকলেও মুক্তামনির শারীরিক অবস্থা বিবেচনা করে আজ বাকি অংশে চামড়া লাগানো হয়েছে।

ড. সামন্ত লাল সেন জানান, আজ সকাল নয়টায় মুক্তামনিকে অস্ত্রোপচারের জন্য রুমে প্রবেশ করানো হয়। অস্ত্রোপচার শেষ করে সকাল সাড়ে ১১টার দিকে তাকে আইসিইউতে পাঠানো হয়েছে।
সামন্ত লাল আরও জানান, খুব ভালভাবেই মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ শেষ হয়েছে। আশা করছি, সবকিছু ঠিকঠাকভাবেই হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.