বেনাপোল(যশোর) প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট এলাকার সাদীপুর রোডস্থ শ্যামলী পরিবহন এর সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এ সময় কাউকে আটক করতে পারিনি পুলিশ।
ইয়াবা আটক সম্পর্কে জানতে গিয়ে পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, বুধবার(৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ঘটনা স্থলের উৎসুক জনতা রাস্তার পাশে পড়ে থাকা পরিত্যাক্ত অবস্থায় একটি বোমা সাদৃশ্য কৌটা পড়ে থাকতে দেখে পোর্ট থানায় খবর দেয়। খবর পেয়ে সাথে সাথে আমি নিজে এবং আমার সহকর্মী এসআই পিন্টু লাল দাস,এসআই জাকির হোসেন এবং এএসআই রবিউলকে সাথে নিয়ে ঘটনা স্থলে পৌছে বোমা সাদৃশ্য ঐ কৌটাটি আমরা উদ্ধার করে থানায় নিয়ে আসি। অভিনব পন্থায় প্যাকিং করা বোমা সাদৃশ্য কৌটাটি অত্যান্ত সতর্কতার সাথে খোলা হয় এবং সেখান থেকে ২ হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।