পৃথিবীজুড়ে মৃতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ছাড়াল

0

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৩ হাজার ১৫৫ জন। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ২৪৫ জন।

এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ২৩ হাজার ৫৫৪ জন।

বর্তমানে অসুস্থ ১৩ লাখ ১৫ হাজার ৩৫৬ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ১২ লাখ ৬৪ হাজার ৫৯৯ জনের অবস্থা স্থিতিশীল ও ৫০ হাজার ৭৫৭ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৪৩৩ জন। এছাড়া সেখানে মারা গেছেন ২২ হাজার ১১৫ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.