Sunday, September 13

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কুড়িগ্রামে শেষ হলো হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব

0

কুড়িগ্রাম প্রতিনিধি : প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে কুড়িগ্রামের বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দূর্গা পূজা । এ উপলক্ষে পূজা মন্ডপগুলোতে চলে সিঁদুর খেলার আনন্দ উল্লাস। হিন্দু নারীরা প্রতিমাকে সিঁদুর পরিয়ে দিয়ে একে অপরে সিঁদুর খেলায় মেতে উঠেন। চলে ঢাকের তালে তালে নাচ-গান। পাঁচ দিনের বাধভাঙ্গা আনন্দ শেষে বিজয়া দশমির দিনে ভক্তরা ছিল অশ্রæসিক্ত। গত ১৫ অক্টোবর মহালয়াতে ঘোটকে (ঘোড়া) চড়ে মর্ত্যালোকে আসেন মা দূর্গাদেবী এবং স্ব¦র্গালোকে ফিরে যায় দোলায় (পালকি) করে। মহাষষ্ঠী, মহাসপ্তমী ,মহাষ্ঠমী, মহা নবমীর সকল আনুষ্ঠানিকতা শেষে গতকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। এবার কুড়িগ্রাম জেলায় ৫৩৪ টি পূজা মন্ডপে করা নিরাপত্তায় এ উৎসব পালিত হয়। ঢাক ঢোল, কাসর আর ভক্তদের উলুধ্বনিতে মুখরিত ছিল মন্ডপগুলো। হৃদয়ে বেদনা থাকলেও রঙ্গিন মুখে দেবীকে বিদায় জানাতে ভক্তরা নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেন। সবশেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.