Wednesday, September 30

প্রথম দিনেই বল হাতে আগুন ঝরালেন মাশরাফি

0

শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগ। জাতীয় দলের হয়ে টেস্ট না খেলা ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাশরাফি বিন মুর্তজাকে এবার পেয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। স্বাভাবিকভাবেই নতুন দলটি ছেড়ে নিয়ম মেনেই আবাহনীতে যোগ দেন তিনি। আজ ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর দিনই বলে আগুন ঝরালেন টাইগার ক্যাপ্টেন।

খেলাঘর সমাজকল্যান সমিতির বিপক্ষে ম্যাচ চলছে আবাহনীর। টসে জিতে ব্যাটিংয়ে নেমেই মাশরাফির বোলিং-তোপে খেলাঘর। ৪১ রানেই পড়ে যায় ৩ উইকেট। তিনটিই নিয়েছেন মাশরাফি। তার বলে ফেরেন রবিউল ইসলাম. সাদিকুর রহমান সাদী ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

রবিউল উইকেটের পেছনে এনামুল হকের হাতে ধরা পড়েন। সাদী-নাফিসও ফেরেন যথাক্রমে তাসকিন আহমেদ ও সাকলাইন সজীবকে ক্যাচ দিয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ম্যাশের বোলিং ফিগার এখন পর্যন্ত ৭ ওভার বোলিং করে ২৩ রানে ৩ উইকেট।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.