Monday, August 10

প্রথমবার পয়লা বৈশাখ উদ্‌যাপন করলেন পরীমনির ও রাজ

0

ঢাকার চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির ও তার স্বামী রাজসহ বিয়ের পর প্রথমবার পয়লা বৈশাখ উদ্‌যাপন করলেন। শুক্রবার রাতে পরীমনি ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করে নিজেদের প্রথম নববর্ষ উদ্‌যাপনের অভিজ্ঞতা বিনিময় করে একটি স্ট্যাটাস দেন।

সেখানে পরীমনি লিখেছেন, ‘আমাদের প্রথম বৈশাখ! এত্ত স্পেশাল হবে ভাবতে পারিনি। বৈশাখের দুই দিন আগেও তার মনে ছিল না কবে বৈশাখ! সে তো রীতিমতো সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিল। আমিই মনে করিয়ে দিলাম। তারপর সে যে কত সব আয়োজন করে ফেলল!’

‘আমরা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনল। কাল ঘুম থেকে উঠেই আমার জন্য খোঁপার ফুল এনে দিল।

নিজের ডিজাইন করা শাড়ি পরেছেন পরীমনি। পরীর শাড়ির সঙ্গে রাজের পাঞ্জাবির মিল ছিল।বৈশাখের আগের রাতে ঠিক হলো আমরা বোটে করে ইফতার করব। পুরো বোট বুকিং করে আমরা ঘুরলাম ঘণ্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত! একবার এক ঘাটে ডাব খেতে থামা তো অন্য ঘাটে ফুড পান্ডার ফুড রিসিভ করা। এসব শেষে, না এখন এগুলোই থাকল বাকি সব বলছি

পরীমনি এসব লিখে তাঁর স্বামী অভিনেতা শরিফুল রাজকে ট্যাগ করে লিখেছেন, ‘থ্যাংক ইউ জীবনের এসব মুহূর্ত এমন সুন্দর করে দিলে তুমি।’ স্ট্যাটাসে উল্লেখ না করলেও ছবি দেখে বোঝা যায়, তাঁরা হাতিরঝিল এলাকায় ঘুরেছেন।

নৌকা ভিড়িয়ে ডাব খেয়েছেন দুজন এখন থেকে অনেক সতর্ক জীবন যাপন করছেন পরীমনি। চিকিৎসকের পরামর্শমতো চলছেন। ছায়ার মতো তাঁকে সঙ্গ দিচ্ছেন রাজ।হাতিরঝিলে বোটগুলো যাত্রী পারাপারের জন্য হলেও পরীমনি ও রাজ কিছু সময়ের জন্য রিজার্ভ করে নিজেদের মতো ঘুরে বেড়িয়েছেন ।

অন্তঃসত্ত্বা হওয়ার পর পরীমনি নিজেই বলেছিলেন, আগামী দেড় বছর কোনো কাজ করবেন না। এ কারণে তাঁর হাতের ছবিগুলো আটকে যাওয়ার শঙ্কায় পড়েছিলেন পরিচালক-প্রযোজকেরা। পরীমনি জানিয়েছেন চয়নিকা চৌধুরীর ওয়েব সিরিজ ‘কাগজের বিয়ে’ এবং অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিং শেষ করেছেন। তবে ‘প্রীতিলতা’ শেষ করা সম্ভব হবে না। তিনি বলেন, ওই ছবির দৃশ্যগুলোতে পরিশ্রম আছে। করতে গেলে শারীরিক সমস্যা হতে পারে। সঞ্জয় সমাদ্দারের ‘বায়োপিক’–এর কাজ এখনো শুরু হয়নি। মনে হয় না এ অবস্থায় আর শুরু করতে পারবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.