Saturday, September 12

প্রথমবারের মত শর্টফিল্মে হাবিব

0

সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানের ভূবনে তার জনপ্রিয়তা অনেক। তবে এই সঙ্গীতশিল্পী এবার অভিনয় করলেন একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায়। ঈদ উপলক্ষে গানচিল মিউজিকের প্রযোজনায় তৈরি হয়েছে বিশেষ মিউজিক্যাল শর্টফিল্ম ‘আবার তুই’। এটি তৈরি হয়েছে মূলত হাবিব ওয়াহিদের নতুন গান ‘আবার তুই’কে ঘিরেই। হাবিবের সুর-সঙ্গীতে গানটির কথা লিখেছেন রঞ্জু রেজা।

বুধবার গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি প্রকাশ করা হয়েছে। এতে অভিনয় করেছেন হাবিব ওয়াহিদ ও আয়েশা মারজানা। এবারই প্রথম কোনও শর্টফিল্মে অভিনয় করলেন হাবিব।

২২ মিনিট দৈর্ঘ্যের এই শর্টফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ইন্দোনেশিয়ার বালির মনোরম লোকেশনে টানা চারদিন এর শুটিং হয়।

শর্টফিল্মটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, এর আগে ‘মিথ্যে নয়’ এবং ‘ঝড়’ গান দুটির ভিডিওতে ডায়ালগ না দিলেও আমি অভিনয় করেছি। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথমবারের মতো শর্টফিল্মে অভিনয় করেছি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.