Thursday, August 20

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ মালদ্বীপের প্রেসিডেন্টের

0

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় উপকরণ পাঠানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় তারা ফোনে কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী প্রেরণ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ফোন করেন। এ সময় মালদ্বীপের পাশে দাঁড়ানোয় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

দুই নেতা দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন বলেও জানান প্রেসসচিব।

প্রেসসচিব জানান, ফোনে কথা বলার সময় আশা প্রকাশ করেন দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে বাংলাদেশের সাহায্য মালদ্বীপে পৌঁছেছে। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী তা গ্রহন করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.