কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ,সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে দশটি বিষয়ের উপর কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে এবং সহকারী তথ্য অফিসার মোঃ হারুন এর সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের নিয়ে উপজেলা রেস্ট হাউজ কক্ষে (মঙ্গলবার)বিকাল শাড়ে তিনটায় এক প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাদির আহমেদ,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ হিলাল উদ্দিন। সাংবাদিকদের পক্ষ হতে বক্তব্য রাখেন কাজী মোশাররফ হোসেনসহ প্রমুখ। অনুষ্টানে প্রধান অতিথি তথা অন্যন্যা কর্মকর্তাবৃন্দ প্রধানমন্ত্রীর বিভিন্ন শিক্ষা,উন্নয়ন,বেকার সমস্যা দূরিকরণসহ সরকারের বিভিন্ন সাফল্য অর্জন তুলে ধরা হয়।