Saturday, August 1

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ডা. বিধান রঞ্জন রায়

0

রোববার (১১ আগস্ট) শপথ নেওয়ার পর ডা. বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেলেন তিনি।এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ফারুক ই আজম দেশে না থাকায় তিনি শপথ নিতে পারেননি। অপরদিকে সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত বৃহস্পতিবার রাতে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান। পরে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১৩ উপদেষ্টা। নতুন দুইজন শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার সংখ্যা হলো ১৬ জন। গত ৫ আগস্ট সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.