প্রিন্স হ্যারিকে বার্গার কিংয়ে খণ্ডকালীন চাকরির প্রস্তাব

0

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে আর্থিক স্বনির্ভর হওয়ার জন্য খণ্ডকালীন চাকরির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন রেস্তোরাঁ বার্গার কিং।

ব্রিটিশ রাজপরিবার ছাড়ার সিদ্ধান্তের পর প্রিন্স হ্যারির উদ্দেশে এমনই এক টুইট বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রতিষ্ঠানটি। খবর ডেইলি মেইলের

টুইটে ‘হ্যারি, দিস রয়েল ফ্যামিলি অফারস পার্টটাইম পজিশন্স’ লিখে হ্যারিকে বার্গার কিংয়ে খণ্ডকালীন চাকরির প্রস্তাব গ্রহণের অনুরোধ করা হয়েছে। তবে এ টুইট ছড়িয়ে পড়ার পর লাইক, কমেন্টসের ঝড় উঠেছে। প্রায় দুই হাজার রিটুইট এবং সাত হাজারের মতো শেয়ার হয়ে গেছে এরই মধ্যে।

এর আগে রাজপরিবারে জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে ডিউক ও ডাচেস অব সাসেক্সের সিদ্ধান্তে সম্মতি দেন রানী।

সান্ড্রিহ্যাম হাউসে প্রিন্স অব ওয়েলস চার্লস, ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডিউক অব সাসেক্সে প্রিন্স হ্যারিকে নিয়ে করা ওই বৈঠকের পর রানী এলিজাবেথ এক বিবৃতিতে বলেছেন, রাজপরিবার আমার নাতি (প্রিন্স হ্যারি) ও তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে একটি গঠনমূলক সিদ্ধান্ত নিতে পেরেছে।

রানী এলিজাবেথ বলেন, আমি এবং আমার পুরো পরিবার হ্যারি ও মেগানের নতুন পারিবারিক জীবনের বিষয়ে ইতিবাচক থাকব। তার পরও আমরা চাই, তারা রাজপরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবেই থাকুক। তাদের স্বাধীন জীবনযাপনের ইচ্ছাকে আমরা শ্রদ্ধা করি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.