Saturday, September 12

ফটিকছড়িতে নৌকার সমর্থনে কেন্দ্রীয় ছাত্রলীগের সমন্বয় কমিটি ও উপজেলা ছাত্রলীগের গণসংযোগ

0

ইব্রাহীম হোসেন রাকিব, চট্টগ্রাম : চট্টগ্রামে ফটিকছড়ি থানার অধীনে বিবিরহাট বাজার ও নাজিরহাট ঝংকারে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্বাচনী পরিচালনা কমিটির চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনের সমন্বয়ক এম এ আহাদ চৌধুরী রায়হানের নেতৃত্বে ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক সাজ্জাদ হোসাইন’র বিশেষ উপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ, ব্যবসায়ীবৃন্দ, ড্রাইভার ও পথচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারো জয়যুক্ত করে উন্নয়ন কর্মকাণ্ডকে অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন, সাফায়েত,মোরশেদ উল আলম,এ বি নোমান সহ বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সদস্য আফাজ উদ্দিন বাপ্পী,ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ এর সাবেক যুগ্ন আহ্বায়ক গিয়াস উদ্দিন বাবলু, ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ’র ফটিকছড়ি উপজেলার আহবায়ক মোঃ পারভেছ আরমান রকি, ছাত্রনেতা সৈয়দ মোঃ সৌরভ,আমান উল্লাহ আমান,সানা উল্লাহ,মোহাম্মদ হাসান,মোহাম্মদ রিফাত,সৈয়দ রাজু প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.