Monday, September 7

ফটিকছড়িতে উপজেলা নির্বাচনে এজেন্টদের মোবাইল জব্দ

0

ফটিকছড়ি থেকে আব্দুল্লাহ আল মামুন: উপজেলা নির্বাচনে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার শাহনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পোলিং এজেন্টদের মোবাইল জব্দ করেছেন ম্যাজিস্ট্রেট।

সোমবার (১৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জুবায়ের প্রিজাইডিং অফিসারকে নির্দেশ দিলে এজেন্টদের মোবাইল ফোন জব্দ করে রাখা হয়।

প্রিজাইডিং অফিসার মো. ইব্রাহিম বলেন, আমাদের ট্রেনিংয়ের সময় বলে দেয়া হয়েছিলো কোন মোবাইল ফোন, ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে না। সকালে কেন্দ্রে এসে বলে দিয়েছিলাম কিন্তু কয়েকজন কথা না শোনাতে ম্যাজিস্ট্রেট স্যারের কথামত মোবাইল জব্দ করে রাখি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.