Tuesday, September 29

ফিরে গেলেন এনামুল

0

শুরু থেকেই যথারীতি ইনিংস গড়ায় মনযোগী তামিম ইকবাল। অন্যপ্রান্তে ঝড়ো সূচনা করেন এনামুল হক বিজয়। শুরুতেই অবশ্য ক্যাচ দিয়ে জীবন পেয়েছেন এনামুল। জীবনটা এবার কাজে লাগানোর পালা।  কিন্তু ১৪.৫ ওভারে এনামুলের ধৈর্যচ্যূতি ঘটে। থিসারা পেরেরার বাউন্সার খেলতে গিয়ে উইকেটের পেছনে নিরোশান ডিকভেলাকে ক্যাচ দেন এনামুল। তার আগে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৭ বলে ৩৫ রান করেন এ ব্যাটসম্যান। ৩০ রান নিয়ে ব্যাট করছিলেন তামিম। অন্য প্রান্তে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৭৭ রান।

বাংলাদেশ দলে এ ম্যাচে একটি পরিবর্তন আনা হয়েছে । স্পিনার সানজামুল ইসলামের জায়গায় দলে ঢুকেছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ২১ বছর বয়সী এ পেসারের।

চোটের কারণে এ ম্যাচ থেকে ছিটকে পড়েছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর জায়গায় লঙ্কানদের নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল। মোট দুটি পরিবর্তন রয়েছে শ্রীলঙ্কা দলে। ম্যাথুসের জায়গায় দলে ঢুকেছেন ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। এ ছাড়া দুষ্মন্ত চামারার পরিবর্তে দলে ফিরেছেন পেসার নুয়ান প্রদীপ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.