Tuesday, September 15

ফিলিস্তিনে সহায়তা বন্ধের ‍হুমকি ট্রাম্পের

0

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার একতরফা সিদ্ধান্ত মেনে না নেয়ায় এবার পাকিস্তানের পর ফিলিস্তিনে আর্থিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক টুইট বার্তায় ট্রাম্প এ হুমকি দেন।

গত মাসে ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে এক বিতর্কিত ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার পরই বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে। ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ। এই বিতর্কিত সিদ্ধান্ত মেনে না নেয়ায় ফিলিস্তিনে আর্থিক সহায়তা বন্ধের হুমকি দিলো ট্রাম্প।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, প্রতি বছর আমরা শুধু পাকিস্তানকেই লাখ ডলার আর্থিক সহযোগিতা দিচ্ছি না, আরও অনেক দেশকেই দিচ্ছি। কিন্তু কিছু পাচ্ছি না। প্রতি বছর আমরা ফিলিস্তিনকেও এক লাখ ডলার আর্থিক সহায়তা দিচ্ছি। কিন্তু , বিনিময়ে তাদের কাছ থেকে কদর বা সম্মান পাচ্ছি না। তারা ইসরাইলের সঙ্গে দীর্ঘ মেয়াদী শান্তি চুক্তি করতে চাচ্ছে না।

ট্রাম্প তার টুইট বার্তায় আরও বলেন, ফিলিস্তিনিরা দীর্ঘ মেয়াদী শান্তি আলোচনা করতেও ইচ্ছুক না। ভবিষ্যতে আমরা তাদেরকে মোটা অঙ্কের আর্থিক সহায়তা কেন দেবো?

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার অভিযোগ তুলে দেশটিতে মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। এনিয়ে দেশ দুইটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।
সূত্র: আল জাজিরা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.