মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে ইউপি চেয়ারম্যান সচিব পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসারদের নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক ১ দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল ২১ শে আগষ্ঠ সোমবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. এহেতেশাম রেজা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা উদ্ভোধন করেন। উদ্ভোধনের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ নাহিদুর রহমান, গীতা পাঠ করেন শ্রী. ভবেন্দ্র নাথ।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত ত্রান মন্ত্রনালয়ের মো. আবু জাফর খাঁ, মাস্টার ট্রেইনার (এসএনএসপি)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের, বেতদীঘি ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল কুদ্দুস,এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম,শিবনগর ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী,দৌলতপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আজিজ মন্ডল, কাজিহাল ইউপি চেয়ারম্যান মো.মানিক রতন, আলাদীপুর ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন।
প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠানের আয়োজনে ছিলোন এসএনএসপি প্রকল্প-ডিডিএনও উপজেলা প্রশাসন। সহায়তায় ছিলেন ডিপিসি- ডিটিসিএল। প্রশিক্ষনে মুল বিষয় ছিলো এসএনএসপি প্রকল্প নিয়ে আলোচনা। এই প্রশিক্ষনে ৭টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সদস্যা, সচিবগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফুলবাড়ী থানা প্রেস ক্লাব এর সাংবাদিক অংশগ্রহন করেন। পুরো প্রশিক্ষনটি পরিচালনা ও উপস্থাপন এর দায়িত্বে ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা( পিআইও) মো. শফিউল ইসলাম।