Friday, November 6

ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইন বিষয়ে এ্যাডভোকেসী প্লানিং সভা

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা সভাকক্ষে জাতীয় ভিটামিন এ” প্লাস ক্যাম্পেইন বিষয়ে এ্যাডভোকেসী প্লানিং সভা ফুলবাড়ী পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়।

আজ ২০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌরসভার মেয়র মুর্তুজা সরকার মানিক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন মো. মোতালেব হোসেন।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর সভার মেয়র মুর্তুজা সরকার মানিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নুরুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার (এ.টি.ও)মো. নুরুজ্জামান মিয়া, ফুলবাড়ী হাসপাতালের ইপি.আই. (ট্যাকনিশিয়ান) মো. সাইফুল ইসলাম, ফুলবাড়ী হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক শ্রী জগদীশ চন্দ্র।

অন্যান্যদের মধ্যে জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইন বিষয়ে এ্যাডভোকেসী প্লানিং সভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ, পৌর কাউন্সিলর মো. মোতাহার হোসেন, পৌর কাউন্সিলর মো. ময়েজ উদ্দিন, পৌর কাউন্সিলর মো. মাসুদ, পৌর কাউন্সিলর মো. মোতালেব।

এছাড়া উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মো. মাহবুবুর রহমান,স্বাস্থ্য পরিদর্শক মো. মুরাদ হোসেন, সহকারী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম,টিকাদান সুপারভাইজার মো. শেখ সহরাফ আলী হিরা, কোষাধক্ষ শেখ সাহার আলী, পৌরসভার মহিলা কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম, মোছা. নাজিরা বেগম, মোছা.ছকিনা বেগম। জাতীয় ভিটামিন এ” প্লাস ক্যাম্পেইনে সহযোগিতায় ছিলেন,ইউনিসেফ ও জি.ও.বি। এ্যাডভোকেসী সভা পরিচালনা করেন, কোষাধক্ষ শেখ সাহার আলী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.