Monday, August 31

ফুলবাড়ীতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

0

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; দিনাজপুর ফুলবাড়ীতে উপজেলা সভাকক্ষে সোঁনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক আয়োজিত ফুলবাড়ীতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

সোঁনালীব্যাংক লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আত্াউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর উপ-ব্যবস্থাপক আমিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, উত্তরা ব্যাংক লিমিটেড ফুলবাড়ী ব্রাঞ্চ এর ম্যানেজার প্রভাত রঞ্জন রায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের ম্যানেজার, কর্মকর্তা ও উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ। ওয়ার্কসপে জালনোট নির্নয় করনে সচেতনতা মুলক স্লাইড প্রদর্শন ও তৃনমূল পর্যায়ে জালনোট সনাক্ত করনের ব্যবস্থা গ্রহনের বিষয়ে আলোচনা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.