Friday, November 6

ফুলবাড়ীতে পুলিশের হাতে ডাকাত আটক

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের হাতে ডাকাত আটক। ২৪ শে ডিসেম্বর রবিবার আনুমানিক ভোর ৫ টায় ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার রামচন্দ্রপুর গ্রামে ডাকাতির প্রস্তুতির সময় রমেশ বৈশাগু হিমু বৈশাগু (৪৮) নামের ১ জন ডাকাত দলের সদস্যকে ফুলবাড়ী থানা পুলিশ আটক করে।

আটক হিমু বৈশাগু উপজেলার শিবনগর ইউনিয়নের সমশের নগর বলিহারপুর গ্রামের নগেন্দ্র নাথের পুত্র। তার নামে জেলার ফুলবাড়ী, বিরামপুর, জয়পুরহাট জেলার পাঁচবিবিসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানাযায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, আটক হিমু বৈশাগুর বিরুদ্ধে একাধিক মামলার আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা থানায় আসে। উক্ত ব্যাক্তি দীর্ঘদিন থেকে গ্রেফতার এড়াতে ঢাকায় আত্মগোপন ছিলো। এরই মধ্যে রবিবার ভোরে উপজেলার পৌর এলাকার রামচন্দ্রপুর গ্রামের মৃত মামুন আলীর পুত্র ওয়াসিম আলীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় বাড়ির মালিক ফুলবাড়ী থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। তার সাথে থাকা সহযোগীরা পুলিশের তৎপরতা দেখে পালিয়ে যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.