Wednesday, August 26

ফুলবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও বেঞ্চ বিতরণ

0
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (জাইকা)র সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও বেঞ্চ বিতরণ করা হয়।
গতকাল (৩১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী জি.এম পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ শাহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের আলী মন্ডল, ইউপি চেয়ারম্যান মানিক রতন, মামুনুর রশিদ চৌধুরী, মোঃ আব্দুল আজিজ মন্ডল প্রমুখ। 
অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রধান শিক্ষক ও সুপারগণের মাঝে ৩১৮টি সিলিং ফ্যান ও ৩৩৯ সেট বেঞ্চ বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.