ফেনী টেকনিক্যাল স্কুল ও কলেজের একজন শিক্ষকের অসাধারণ কৃতিত্ব

0

৪র্থ বারের মত শিক্ষকদের প্রেষণামূলক কার্যক্রম মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতায় ২০১৭ বিভাগীয় পর্যায়ে মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতায় ২০১৭ কৃতিত্ব অর্জন করেছে ফেনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজেৱ শিক্ষক নিজামুদ্দিন।

 ৯ ই জুলাই রবিবার বিকেলে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। গত ৮ ও ৯ ই জুলাইশনি ও রবিবার ফেনী টিচার্চ ট্রেনিং কলেজে (টিটিসি) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম বিভাগের ৩৫ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ডিজিটাল কন্টেন্ট নির্মাতা শিক্ষক অংশগ্রহণ করেন। সেখান থেকে বাচাই করে মাত্র ৫ জন শিক্ষক উত্তীর্ণ হয়ে ফাইনালে অংশ গ্রহণ করার সুযোগ পান।

ফেনী টিসিসি সূত্রে জানা গেছে, সারাদেশে বিভাগীয় পর্যায়ে যে সকল শিক্ষক বিজয়ী হয়েছেন তাদের নিয়ে আগামী ২৩,২৪ সেপ্টেম্বর ২০১৭ ইং প্রধান মন্ত্রীর কার্যালয়ে ফাইনাল জাতীয় কন্টেন্ট প্রতিযোগিতা শুরু হবে।ফাইনাল রাউন্ডে সেরা দশজন শিক্ষক বাছাই করা হবে ।যেখানে সারা বাংলাদেশ থেকে সর্ব মোট ৩৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করবে।

উল্লেখ্য তিনি ইতিপূর্বে জেলাভিত্তিক মাল্টিমিডিয়া কন্টেণ্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন,এবং চট্টগ্রামের বিভাগে ২য় স্থান অর্জন করেন। এইগুনী শিক্ষক মাইক্রোসফট করপরেশনের ২০১৭ ও ২০১৮ সালের সর্ব শেষ মাস্টার ট্রেনার হিসাবে কাজ করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.