Sunday, September 6

ফের নির্বাচনের দাবিতে ভিসি কার্যালয়ে অবস্থান কর্মসূচি

0

ফের নির্বাচনের দাবিতে পাঁচটি প্যানেল আজ বুধবার উপাচার্য কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। লিটন নন্দীর নেতৃত্বাধীন প্রগতিশীল ছাত্র ঐক্য, অরণি সেমন্তি খানের স্বতন্ত্র জোট, এ আর এম আসিফুর রহমানের স্বাধিকার পরিষদসহ পাঁচটি প্যানেল এ কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ভিপি প্রার্থী লিটন নন্দী এ ঘোষণা দেন। তিনি জানান, পাঁচ প্যানেলের যৌথ বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্মসূচি থেকে ভোটের ফল বাতিলে তিন দিনের আল্টিমেটাম দেয়া হবে।

লিটন নন্দী বলেন, আমরা মনে করি, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনটি হয়েছে, যে পরিমাণে ভোট কারচুপি হয়েছে; ভোট প্রদানে শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়েছে- এই নির্বাচন কখনোই সুষ্ঠু নির্বাচন নয়। এই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে রইলো। এই নির্বাচনকে আমরা পাঁচটি প্যানেল ঘৃণাভরে প্রত্যাখান করেছি। আমরা বলেছি, এই নির্বাচনকে বাতিল করে পুনঃতফসিল ঘোষণা করতে হবে। কোনো আংশিক নয় তফসিল প্রদান করে পুনঃনির্বাচন করতে হবে।

এর আগে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর দাবি করেন, নিজের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করলেও বিভিন্ন ছাত্র সংগঠন যে কর্মসূচি দিয়েছে, সেসবে তার সমর্থন রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.