Tuesday, August 25

ফের সংঘর্ষে জড়িয়ে ভাংচুর করেছে ছাত্রলীগ কর্মীরা

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের সংঘর্ষে জড়িয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সিএফসি ও ভিএক্স গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বিশ্ববিদ্যালয়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রবিবার (১ ডিসেম্বর) রাতে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাসির ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান রাফিকে কোপানোর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে এবং জলকামান নিক্ষেপ করে। এদিকে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় জিরো পয়েন্টে থাকা পুলিশের পাঁচটি ও প্রক্টরের গাড়ি ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। এছাড়া জিরো পয়েন্টে অবস্থিত ওয়াচ টাওয়ারেও ভাঙচুর চালায় তারা।

এ দিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। নিরাপত্তা জনিত কারণে ক্যাম্পাসের উদ্দেশ্যে রাতের ট্রেন ছেড়ে আসেনি। এছাড়া অবরোধের সমর্থনে স্লোগান দিতেও দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মনিরুল হাসান সাংবাদিকদের বলেন, হঠাৎ করে কয়েকটি বাস ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা উভয় পক্ষকে বিষয়টি সমাধান করার আহ্বান জানিয়েছি।

প্রসঙ্গত, পূর্বের ঘটনার জের ধরে আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের দুই নং গেইট সংলগ্ন এগারো মাইল এলাকায় তাপস স্মৃতি সংসদের উপদেষ্টা ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাসির ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান রাফিকে কুপিয়েছে ভিএক্স গ্রুপের কর্মীরা। এ ঘটনায় দুই নেতাকে কোপানোর মদতদাতা ভিএক্স গ্রুপের নেতা মিজানুর রহমান বিপুল ও প্রদীপ চক্রবর্তী দুর্জয়কে অবলিম্বে গ্রেফতার, স্থায়ী বহিষ্কার এবং ছাত্র উপদেষ্টা সিরাজুদ্দৌলার পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে তাপস স্মৃতি সংসদ নামে একটি সংগঠন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.