Monday, October 26

ফ্রান্সে পাবলিক বাসে ২ বছরে ২২০,০০০ নারী যৌন হয়রানির শিকার

0

ফ্রান্সে দুই বছরে অর্থাৎ ২০১৪-১৫ সালে ২ লাখ ২০ হাজার নারী পাবলিক পরিবহনে যৌন হয়রানির শিকার হয়েছে। দেশটির ন্যাশনাল অভজারভেটরি অব ক্রাইম এন্ড ক্রিমিনাল জাস্টিস (ওএনডিআরপি) তাদের বার্ষিক জরিপের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, ২০১৪-১৫ সালে ২ লাখ ৬৭ হাজার নারীর মধ্যে ৮৫ শতাংশ নারী পাবলিক পরিবহনে যৌন হয়রানির শিকার হয়েছে। এর মধ্যে চুম্বন ও ধর্ষণের ঘটনাও আছে। সংস্থাটি বলেছে, পাবলিক পরিবহনে যৌন হয়রানির বিষয়ে এটাই তাদের প্রথম বার্ষিক জরিপ প্রকাশ।

আর দেশটির ন্যাশনাল ক্রাইম স্ট্যাটিস্টিকস এজেন্সি বলছে, পাবলিক পরিবহনে যৌন হয়রানির ওপর এটিই প্রথম রিপোর্ট বলে এটাকে একটা রক্ষণশীল অনুমান বলে আখ্যায়িত করেছে।
সূত্র: জিও নিউজ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.